শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
daily-fulki

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারা তারেক রহমানকে অভিনন্দন জানান।

আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান গণতান্ত্ৰিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।


এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বিরাট বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। নির্বাচনের সফল আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের আমাদের যৌথ লক্ষ্যকে এগিয়ে নিতে আমি নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সর্বাধিক পঠিত