শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সংসদে যাচ্ছেন ৭ নারী
daily-fulki

সংসদে যাচ্ছেন ৭ নারী


স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন নারী জয় পেয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে ছয়জন এবং বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার হওয়া ভোটে বিজয়ী নারী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বিএনপি।

 

সর্বাধিক পঠিত