স্টাফ রিপোর্টার : ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল আব্দুল হক।
বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রার্থী আমান উল্লাহ আমান ১৬৩২২০ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল আব্দুল হক পেয়েছেন ৭৮৭০৭ ভোট।
কেরানীগঞ্জের ৭ টি ইউনিয়ন ও সাভারের তিনটি ইউনিয়ন নিয়ে ঢাকা-২ আসনের অবস্থান। মোট ভোট কেন্দ্র ১৪১ টি।
