বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট
daily-fulki

রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট


স্টাফ রিপোর্টার : গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত এ হিসাব জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন।


৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। ইতোমধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা হাতে পেয়েছেন।
এদিকে দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট সংগ্রহ করেছেন এবং ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন।

৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট হাতে পেয়েছেন। 

সর্বাধিক পঠিত