ভোলা সংবাদদাতা : ভোলা-১ সদর আসনের আলিনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ বন্ধ করে দেন। পরে স্ট্রাকিং ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওমর ফারুক জানান, বেলা সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত এসে ঝামেলা করেছিল। পরে পরিস্থিতির অবনতি ঘটলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
