মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
daily-fulki

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘গতকাল বিকাল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

 

আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।’

 

তিনি আরো জানান, বর্তমানে তারা মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

 

সর্বাধিক পঠিত