সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।


এর আগে রোববার রাতে আশুলিয়া থানার জামগড়া ও আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দা মারুফ ভূঁইয়া (২৮) ও আউকপাড়া এলাকার মাদক কারবারি হোসেন ভান্ডারী (৪৮)।


পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় মারুফ ভূঁইয়ার বাড়িতে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ে উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ওই দোতলা ভবনের দ্বিতীয় তলার শয়নকক্ষে অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মারুফকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন ভান্ডারীকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। বিশেষ করে হোসেন ভান্ডারী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্তত এক ডজনের অধিক মামলা রয়েছে। এছাড়াও মারুফ ভূইয়ার নামেও বৈষম্য বিরোধী মামলাসহ একাধিক মামলা রয়েছে।


এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত