সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না
daily-fulki

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না


স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনি ব্যয় ও বাস্তবতার কথা বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনের বিশালতা ও ব্যয়ভার তার পক্ষে বহন করা সম্ভব নয় বলে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


ফেসবুক পোস্টে মান্না লেখেন, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় নির্বাচনি এলাকা। এর আওতায় রয়েছে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ৬ লাখ ভোটার। এই আসনে নির্বাচন পরিচালনা এতটাই ব্যয়বহুল যে তা তার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছেন।


তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে হয়তো অনেকেই মনে কষ্ট পেতে পারেন। তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

তবে বগুড়া-২ আসনে মান্নার অবস্থান বা নির্বাচন নিয়ে পরবর্তী পরিকল্পনার বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।

 

সর্বাধিক পঠিত