সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার
daily-fulki

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার


ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এ গণমিছিলে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের এভাবেই শুভেচ্ছা জানান।


এর আগে রোববার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।


মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।

সর্বাধিক পঠিত