রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় ১৫ মামলার আসামি যুবলীগের ক্যাডার রবি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ১৫ মামলার আসামি যুবলীগের ক্যাডার রবি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ১৫ মামলার পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার।


এরআগে, ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।


গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।


এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত