শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
জাবাল ই নূর মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা
daily-fulki

জাবাল ই নূর মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা


স্টাফ রিপোর্টার : অত্যন্ত প্রাণবন্ত আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো জাবাল ই নূর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে সাভার পৌরসভার ডগরমোড়া মাদ্রাসা ভবনের পাশে মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান।


প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষার ইতিহাস শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় বিষয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। ইসলামী শিক্ষা সম্প্রসারণে যে সুযোগ আমাদের হাতে রয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। 


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাবাল ই নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাভার মডেল কলেজের ও জাবাল ই নূর ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসাইন।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাবাল ই নূর ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন উদ্দিন। অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসা সমূহের অধ্যক্ষ উপাধ্যাক্ষ ও কো অডিনেটর বৃন্দ উপস্থিত ছিলেন।


আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও সম্মানিত সভাপতি মেহমানদেরকে নিয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
 

সর্বাধিক পঠিত