স্টাফ রিপোর্টার: ঢাকা–১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহীবাগ এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। তিনি বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।
সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, কাওসার হোসেন কাকন, আশিকুর রহমান নয়নসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান এবং স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন। সভা শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নেন।
