শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব!
daily-fulki

উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব!


ফুলকি ডেস্ক : ২০৩০ সালের মধ্যে উন্নত আরব প্রতিষ্ঠান করতে এবার পশুদেরও গুরুত্ব দিচ্ছে সৌদ আরব। দেশটির প্রধান প্রাণী উটকেও পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অভিনব এই উদ্যোগ দেশটিতে বেশ সাড়াও ফেলেছে। এর ফলে সরকারকে লাখ লাখ পাসপোর্ট ইস্যু করতে হবে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, পাসপোর্টের নাম হবে ‘উট পাসপোর্ট’। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে উটের বাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও বিশেষভাবে নিয়ন্ত্রণ, পশুপালন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। অভিনব উদ্যোগের নেপথ্যে আছেন দেশের পরিবেশ, প্রাণী ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি। মাইক্রোচিপ ব্যবস্থাতে নথিভুক্ত থাকবে নম্বর, নাম, জন্ম, লিঙ্গ, জাতি ও রং, প্রজনন ক্ষমতাসহ বিভিন্ন তথ্য। থাকবে ছবিও। একই সঙ্গে উল্লেখ থাকবে উটের মালিকের তথ্য।


গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া দপ্তরের বিবৃতি অনুযায়ী, এই পাসপোর্ট আসলে এমন নথি যাতে উটদের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে যাচাইয়ের তথ্যও থাকবে। তাতে নথিভুক্ত থাকবে টিকা ও রোগ সম্পর্কে। আরো জানা গেছে, এই উদ্যোগের নেপথ্যে লক্ষ্য উট প্রজনন শিল্পের উন্নতি ও প্রসার ঘটানো। ২০২২ সালের হিসাব অনুসারে, সৌদি আরবে ২২ লাখের বেশি উট রয়েছে।

 

সর্বাধিক পঠিত