শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
দিল্লিতে শুটার রবিউল ২২ জনের ১৫ তম
daily-fulki

দিল্লিতে শুটার রবিউল ২২ জনের ১৫ তম


ফুলকি ডেস্ক : দিল্লিতে চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপ। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ১৫ তম হয়েছেন। আজ দুপুরে অনুষ্ঠিত ইভেন্টে রবিউল ৬২২.৪ স্কোর করেন৷


১০ মিটার এয়ার রাইফেলে ২৬ জন শুটার এন্ট্রি করলেও অংশ নিয়েছেন ২২ জন। শীর্ষ ৮ স্কোরধারী ফাইনালে খেলবেন। বাংলাদেশের শুটার রবিউলের সঙ্গে অষ্টম স্থানের শুটারের পার্থক্য ২.২ পয়েন্ট।

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ বিগত সময়ে একাধিক শুটার খেলেছেন। এবার শুটিং ফেডারেশন শুধু রবিউলকে পাঠিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল মহিলা বিভাগে ৬২৪ স্কোর করে ফাইনাল নিশ্চিত হয়েছে। সেখানে বাংলাদেশের শুটার কলি ৬২৬ নিয়মিত করলেও তাকে শৃঙ্খলার কারণ দেখিয়ে খেলতে পাঠায়নি ফেডারেশন।

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে নিরাপত্তার কারণে খেলতে যায়নি। সরকার ক্রিকেটারদের অনুমতি না দিলেও শুটার রবিউল ও কোচ শারমিনকে ভারত সফরের সম্মতি প্রদান করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। প্রভাব কিছুটা ক্রীড়াঙ্গনে পড়লেও শুটার রবিউল ও কোচ শারমিন এখন পর্যন্ত দিল্লিতে বেশ স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে রয়েছেন কোনো সংকটে পড়েননি।

প্র্যাকটিসে ও জাতীয় পর্যায়ে রবিউলের স্কোরিং গড় ৬২৭-২৮ থাকে। এশিয়ান শুটিংয়ে সেই তুলনায় স্কোর কমই করেছে। এ নিয়ে রবিউলের কোচ শারমিন আক্তার বলেন,'২০২৪ প্যারিস অলিম্পিকের পর এই টুর্নামেন্টের মাধ্যমে আবার আন্তর্জাতিক শুটিংয়ে ফিরল রবিউল। দেড় বছরের বেশি সময় আন্তর্জাতিক শুটিংয়ে না থাকায় কিছুটা প্রভাব তো পড়েছেই।

 

সর্বাধিক পঠিত