বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার, যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ আটক ৩
daily-fulki

আশুলিয়ায় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার, যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ আটক ৩


আশুলিয়া প্রতিরিধি : আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিন জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তাপ ছড়ানোর আগেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মন্ডল আশুলিয়ার শ্রীপুর তালপট্টি এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 


জানা যায়, ২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর চাচা আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের চাঁদাবাজীর ঐতিহ্য টিকিয়ে রাখতে শক্ত হাতে হাল ধরেন ভাতিজা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল। শুরু করেন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রম।


তার অধীনে রয়েছে বিশাল এক কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী। চাঁদার টাকা উত্তোলন ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে তিনি কয়েক সদস্য বিশিষ্ট বাহিনী তৈরী করেছেন। 


বাহিনীর সদস্যদের মধ্যে অন্যতম সদস্যরা হলেন-স্বপন (ক্যাডার স্বপন) সোহেল রানা (জুতা সোহেল), শফিক (ঝামেলা শফিক), হাসিব (হকার হাসিব) ইখতিয়ার, আবু কালাম (ভন্ড কালাম) টিপু (বাংলা টিপু), জালাল, জুয়েল, মহরমসহ আরও অনেকে। গত কয়েক মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজীর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
 

সর্বাধিক পঠিত