স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মব ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছেন তারা অল্প সংখ্যক লোক। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধা দন্দ্বের কথা বলছেন। তাদের বুকে সাহস থাকলে দেশে এসে কথা বলুক। আগামী নির্বাচনে দেশবাসী সবাই ভোটে কেন্দ্রে যাবেন। ভোটারগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। তখন তাদের মুখে চুনকালি পড়বে। স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, র্যাবের পোশাক পরিবর্তনের চেষ্টা করা হবে। বাহিনীর সম্মান অক্ষুন্ন রাখতে চেষ্টা করা হবে।
এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
