স্টাফ রিপোর্টার : দেশের সবগুলো কারাগারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছেন, কয়েদিরা আজ থেকে কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার দেশের ভেতরে থাকার ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনী ও কয়েদিরা এবং প্রবাসীরা মিলে পোস্টাল ভোট দেওয়ার মোট নিবন্ধন করেছে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।
ইতোমধ্যে অনেকের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।
