রবিবার, ১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামত
daily-fulki

নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, দেওয়া যাবে মতামত


স্টাফ রিপোর্টার : নতুন শিক্ষা আইন প্রণয়নের জন্য খসড়া প্রকাশ করা হয়েছে। এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ খসড়া প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, opinion_edu_act@moedu.gov.bd এই ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে।


নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করিয়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত।
মন্ত্রণালয় আরো জানায়, যেহেতু মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেহেতু, শিক্ষা সম্পর্কিত প্রচলিত আইনের বিধানগুলোকে অধিকতর সমন্বিত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রয়োজন। সেহেতু, এই আইন প্রণয়ন করা হলো।
 

সর্বাধিক পঠিত