বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
একশো দিনের মধ্যে সাভার–আশুলিয়া মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে: সালাউদ্দিন বাবু
daily-fulki

একশো দিনের মধ্যে সাভার–আশুলিয়া মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে: সালাউদ্দিন বাবু


স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। রোববার (০১ ফেব্রুয়ারী) সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তার পক্ষে সমর্থন কামনা করেন।

 

গণসংযোগকালে ডা. সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচিত হলে সাভার ও আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটানো হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। 


তিনি আরও জানান, দায়িত্ব পাওয়ার পর ১০০ দিনের মধ্যে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণায় অংশ নেন।

সর্বাধিক পঠিত