বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে পীরের বাড়িতে দু:সাহসিক চুরি
daily-fulki

সাভারে পীরের বাড়িতে দু:সাহসিক চুরি


স্টাফ রিপোর্টার : সাভারে ভক্তের বাড়ীতে বেড়াতে যাওয়ায় তালাবদ্ধ ঘরে শাহ সূফী নূরুল আমিন চিশতী নামে এক পীরের বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোরচক্রের সদস্যরা এসময় বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারী এবং লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) ভোরে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকার চিস্তীয়া দরবার শরীফ নামক বাড়িতে এই দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক শাহ সূফী নূরল আমিন চিশতী জানান, আমরা বাড়িতে তালা দিয়ে কেরানীগঞ্জে এক ভক্তের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।

সেখান থেকে সকালে বাসায় ফিরে দেখি চোরচক্রের সদস্যরা বাড়ির মেইন গেটের তালা ভাঙ্গা ভেতরে প্রবেশ করে বাড়ির নীচ তলায় ফ্ল্যাটের গ্রীল কেটে ভেতরে ঢুকে বাসার বিভিন্ন রুমের দরজা ভেঙে আলমারিতে থাকা স্বর্ণ অলংকার, নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। লকার এবং আলমীরাতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল। যার সব নিয়ে গেছে। এছাড়া চোরচক্রের সদস্যরা চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে নিয়ে যায়। 


সাভার মডেল থানার (এসআই) আব্দুল্লাহ আল-মাসুদ জানান, খবর পেয়ে পরিদর্শন করেছি। খোয়া যাওয়া মালামালের লিস্ট অনুযায়ী তার মূল্য প্রায় ৭/৮ লাখ টাকা হতে পারে। 
 

সর্বাধিক পঠিত