বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করা হবে : দিলশানা পারুল
daily-fulki

সাভারকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করা হবে : দিলশানা পারুল



স্টাফ রিপোর্টার : সাভার-আশুলিয়াকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করা হবে, মহাসড়কের দুই পাশের ময়লার ডাম্পিংজোন সড়িয়ে ফেলা হবে বলে ঘোষণা দেন ঢাকা-১৯ আসন, সাভারে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনীত প্রার্থী দিলশানা পারুল। তিনি বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে সাভার পৌর এলাকার থানা রোডের একটি রেস্টুরেন্টে মিট দ্যা প্রেসে সাভার-আশুলিয়ার ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।


১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী দিলশানা পারুল বলেন, সাভার-আশুলিয়াকে শিল্প ও ব্যবসা বান্ধব করা হবে। নারীদেরসহ সবার চলাফেরায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলশানা পারুল বলেন, আমি এ এলাকারই মেয়ে, এলাকার মানুষ চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্বারা অতিষ্ঠ। সাভার-আশুলিয়ার কাঠগড়া,জিরাব,জামগড়াসহ বিভিন্ন স্থানে গামের্ন্টস কারখানা রয়েছে একটি নির্দিষ্ট দল আগের কথা বাদ দিয়ে বিগত ১০ মাসে যে পরিমান চাঁদাবাজি হয়েছে শক্তিশালী মানুষের যে রেকর্ড আছে,অন্য সব বাদ দিয়ে ঐ রেকর্ড আমাকে নির্বাচিত করবো।  তিনি নির্বাচিত হলে ইনসাফের রাজনীতি ও জুলাই চার্টার বাস্তবায়ন করবে বলে জানান। 


এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটরী এডভোকেট মোঃ শহিদুল ইসলাম বলেন- জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্তে ইতোমধ্যে জামায়াত ও খেলাফত মজলিসসহ অন্য সবাই তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। কিন্তÍু লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চৌধুরী হাসান সরওয়ার্দী জোট এবং তার দল তাকে নিষেধ ও ব্যবস্থা নিলেও তিনি প্রচারনা করছেন। তিনি বলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চৌধুরী হাসান সরওয়ার্দী জোটের প্রার্থী না। আমাদের ঢাকা-১৯ (সাভারে-আশুলিয়া) ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনীত দিলশানা পারুল। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসেন,সাভার থানা আমীর মোঃ আব্দুল কাদেরসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। 


সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা জেলা জামায়াতের যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাভার পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল কাদের, জামায়াত নেতা সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশের (মামুনুল হক) নেতা খন্দকার কাওছার হোসাইন ও আব্দুস সবুর খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার প্রধান সমন্বয়কারী জুলকার নাইন ও মো: সালামত উল্লাহ প্রমুখ।
 

সর্বাধিক পঠিত