ফুলকি ডেস্ক : মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। একইসঙ্গে পাইলট ও পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হয়েছেন। তিনি একটি ব্যক্তিগত প্লেনে সফর করছিলেন। খবর এনডিটিভির।
বুধবার সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট প্লেনটি এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা করে। এ সময় বারামতি বিমানবন্দরের কাছে তা বিধ্বস্ত হয়।
ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।
