বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ধামরাইয়ে চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম
daily-fulki

ধামরাইয়ে চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 


ঘটনাটি ঘটেছে উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিমপাড়া এলাকায়। 
আহতরা হলেন-আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। 


জানা যায়, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন বিচারে মুক্তি মেম্বারের ছেলে পাচু মিয়ার ১০ হাজার টাকা জরিমানা করেন। 


এ বিচার করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটারদিকে ইউপি সদস্য মুক্তিবুর রহমান ও ছেলে পাচু মিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আকলিমা আক্তারের বাড়িতে  হামলা করে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদকে জানায়। তারা সাহয্যের জস্য আকলিমার বাড়ির দিকে আসার পথে মুক্তিবুর রহমানের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় তাদের অবস্থা আশঙ্কাজনক।


এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 
এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার কারণে সব সময় মুক্তিবুর মেম্বার আমাদের উপর নির্যাতন করে যাচ্ছেন। সোমবার রাত আমার বাড়িতে অস্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কুপিয়েছে। বাড়িতে আসার পথে রাস্তায় আমার ছেলে ভাই ও দেবরকে কুপিয়েছে। তারা এখন সাভারে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কায়কোবাদের মাথায় একাধিক কুপ দেওয়ায় মাথার খুলি ভিতরে চলে গেছে। 


এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, উভয় পক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বাধিক পঠিত