সোমবার, ২ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা
daily-fulki

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শুরু হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের ওয়াসা ভবনে অবস্থিত এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ ও এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। 

ছায়া সংসদের আদলে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান। সপ্তাহব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন সেশনে সাবেক বিচারপতি এম. এ. মতিন, অধ্যাপক ড. আলী রীয়াজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা, রানারআপ ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ১ লাখ টাকা। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে দেওয়া হবে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট।

গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও তেজগাঁও কলেজ।

সর্বাধিক পঠিত