বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল
daily-fulki

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল


স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের উদ্যোগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (২১ জানুয়ারী) বাদ আছর সাভার বাসস্ট্যান্ডের সাভার নিউ মার্কেটের সামনে থেকে ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব এর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (জাকসু)’র জিএস মাজহারুল ইসলাম ফাহিম। 


এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ রানা, আলী আকবর, মহিউদ্দিনসহ সাভার থানা ও পৌরসভার নেতাকর্মীরা। 
 

সর্বাধিক পঠিত