স্টাফ রিপোর্টার : দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারে। কলমা বাজার সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
কলমা বাজার সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর সঞ্চলনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
