বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
হাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি
daily-fulki

হাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি


স্টাফ রিপোর্টার :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ জানুয়ারি) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হবে।


কর্মসূচিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

সর্বাধিক পঠিত