বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
daily-fulki

হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। সবাইকে গণভোটে অংশ নিতে হবে এবং হ্যাঁ ভোট প্রদানের জন্য অনুরোধ করছি। তাহলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। 


মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর এলাকার রেডিওকলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 


উপদেষ্টা এসময় বলেন, আসন্ন ১২ ফেবুুƒয়ারী দেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এতে কোন সন্দেহ নেই। ভোট দেয়ার পর যেন পস্তাতে না হয়। সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা চিন্তা করে সাধারন নির্বাচনে ভোট দেবেন। সংস্কার প্রস্তাবনা সরকার লিখে নাই। দেশে সরকার কতৃক গঠিত ১১ টি কমিশনের মধ্যে ৬টি কমিশন যার সাথে নির্বাচনে ক্ষমতায় সরাসরি ভারসাম্যে রয়েছে। মাসের পর মাস আলোচনা করা হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। প্রায় সব দল এ সনদে স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদে জনগণকে ক্ষমতায়িত করতে, নারীর অংশ গ্রহণ বাড়াতে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে, সুশাষ নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্যে ইতিবাচক পরিবর্তন ঘটাতে ইতিবাচক পরিবর্তন আনবে। 

 

সেইগুলোর একটা প্রশ্নমালা করে গণভোট দেয়া হয়েছে হ্যাঁ বা না। ৪টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ বা না।
তিনি বলেন, আমরা আহবান করবো হ্যাঁ ভোট দিতে। কারণ হ্যাঁ  ভোট দিলে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবো। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


মাঠের বিভিন্নস্থানে ব্যানার ফেস্টুনে লেখা দেখা যায়, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে। গণভোটে অংশ নিন, সংস্কারে মতামত দিন, গণভোটে অংশ নিন, দেশের মালিকানা বুঝে নিন।
 

সর্বাধিক পঠিত