ধামরাইয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এরআগে সোমবার রাতে ধামরাই থানাধীন চৌটাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ধামরাইয়ের চৌটাইল দক্ষিনপাড়া এলাকার মৃত সালাম মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই এলাকার রাধানাথ সরকারের ছেলে মিন্টু সরকার (২৮)।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধামরাইয়ের চৌটাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
