বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা খোরশেদ আলম
daily-fulki

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা খোরশেদ আলম


স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার  পৌর এলাকার ছায়াবীথি মজনু একাডেমি মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের উদ্যোগে  এ কর্মসূচিতে ৯টি ওয়ার্ডে ৮ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব। এ সময় তিনি বলেন,
“বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই প্রমাণ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি বলেন,
“শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় তৃণমূলের মানুষের খোঁজ রাখেন। তার পক্ষ থেকেই সাভারে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
“মানুষের সুখ-দুঃখে পাশে থাকা বিএনপির রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, কনকনে শীতে কম্বল পেয়ে অনেকটাই স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত