বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে বাসা মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়া নারীকে মারধর করে ধর্ষণ অভিযোগ
daily-fulki

সাভারে বাসা মালিকের বিরুদ্ধে ভাড়াটিয়া নারীকে মারধর করে ধর্ষণ অভিযোগ


স্টাফ রিপোর্টার : সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. রানা স্থানীয় যুবলীগের কর্মী বলে জানা গেছে। ক্ষমতার প্রভাব খাটিয়েই তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে ধর্ষণের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগী গৃহবধূ শনিবার (১৭ জানুয়ারী) সাভার মডেল থানায় করা লিখিত অভিযোগে জানান, তিনি পেশায় একজন চাকরিজীবী। প্রায় তিন মাস আগে তিনি স্বামী ও সন্তানসহ সাভারের বনগাঁ ইউনিয়নের নগরকোন্ডার নয়ানগরে আসামি মো. রানার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস শুরু করেন। তার স্বামী টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত। 


অভিযোগে বলা হয়, স্বামী বাসায় না থাকার সুযোগে রানা তাকে একাধিকবার কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে স্বামী ডিউটিতে গেলে অভিযুক্ত রানা জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে। এ সময় বাধা দিলে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রানা পালিয়ে যায়।


হুমকি দিয়ে যায়, এ নিয়ে অভিযোগ দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষতি হবে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
 

সর্বাধিক পঠিত