স্টাফ রিপোর্টার : সাভারে রাজাসন যুব সমাজের আয়োজনে হোন্ডা ও ফ্রীজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দিয়া বাড়ী স্পোর্টিং ক্লাব রিংকু ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। গতকাল বৃহস্পতিবার রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম,সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল আলম,সহকারী কর কমিশনার জান-এ-আলম খান,সমাজ সেবক করিম পালোয়ান,এ্যাডভোকেট আবদুল করিম,কৃষিবিদ আবু আদনান সেলিম,হাজী জয়নাল আবেদন, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা হাফেজ দেলোয়ার হোসেন,সমাজ সেবক হাজী মোক্তার হোসেন,সমাজ সেবক পরেশ পিটার কস্তা, ব্রাইট উজ্জল গমেজ প্রমুখ।
টুর্নামেমেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল। ধারাভাষ্যে ছিলেন মনির হোসেন। উপস্থাপনা করেন হিমেল খান। চুড়ান্ত পর্বের খেলায় দিয়া বাড়ী স্পোর্টিং ক্লাব রিংকু ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের মধ্যে মূল্যবান মটরসাইকেল ও ফ্রীজসহ নানা প্রকার পুরস্কার সামগ্রী তুলে দেন।
