বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মানিকগঞ্জে সিংগাইর থানার তিন কর্মকর্তার অনন্য সাফল্য!
daily-fulki

মানিকগঞ্জে সিংগাইর থানার তিন কর্মকর্তার অনন্য সাফল্য!

 

মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জ জেলায় পেশাদারিত্ব, সততা ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিংগাইর থানার তিন পুলিশ কর্মকর্তা। সাম্প্রতিক ক্রাইম মিটিংয়ে তাঁদের এই কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে মানিকগঞ্জ জেলা পুলিশ। 

ক্রাইম মিটিংয়ে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন সিংগাইর থানার সাবেক সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। 

অপরদিকে বিশেষ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন সিংগাইর থানার এসআই হাসিনা আক্তার। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি সংশ্লিষ্ট মহলের প্রশংসা অর্জন করেছেন। এছাড়া সিংগাইর থানার এএসআই শরীফ টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়ে জেলা পুলিশে এক বিরল কৃতিত্ব অর্জন করেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা সময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম মিটিংয়ে মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম সিংগাইর থানার এই তিন কৃতী পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরিতেও জেলার সেরা পারফরমারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্মাননা প্রাপ্তির পর সংশ্লিষ্ট তিন কর্মকর্তা তাঁদের সাফল্যের পেছনে অবদানের জন্য সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তাঁরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সার্কেল অফিসার মহোদয় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনা ও সহানুভূতিশীল নেতৃত্বের কথা, যা তাঁদের ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টদের মতে, এএসআই শরীফ, এসআই পার্থ শেখর ঘোষ ও এসআই হাসিনা আক্তারের এই সম্মাননা মানিকগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা জেলা পুলিশকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।

সর্বাধিক পঠিত