বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জামশেদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। তাকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে।


বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 


জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 


র‌্যাব জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ওসি আরমান আলী। তিনি জানান, বৃহস্পতিবার আসামী জামসেদ হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত