সোমবার, ২ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে বৈধ ৪১, বাতিল ২৩
daily-fulki

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে বৈধ ৪১, বাতিল ২৩

স্টাফ রিপোর্টার : তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।


ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজনের প্রার্থিতা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার ও রবিবার দুই দিনে ১৩২টি আপিল শুনানি শেষে মোট ১০৯ জন প্রার্থী আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন।


রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেন। সেগুলো ১৮ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।

সর্বাধিক পঠিত