আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে মিনহাজ আলী মুন্সি নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টারদিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মিনহাজ আলী মুন্সি (২৭) আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া এলাকার সাবেদ আলী মুন্সির ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
ডিবি পুলিশ আরও জানায়, তার সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায়, তার বিরুদ্ধে র্পূবের একটি ডাকাতি মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
