বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

সাভারে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকেলে এনাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়।


ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, সহ-সভাপতি জনি দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
 

সর্বাধিক পঠিত