বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবক আহত
daily-fulki

সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবক আহত


স্টাফ রিপোর্টার : সাভারে সন্ত্রাসী হামলায় রোববার (১১ জানুয়ারী) বাক প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছেন। তার নাম রিয়াজ উদ্দিন। সে দক্ষিণ কলমা এলাকার মোসলেম চৌকিদারের ছেলে। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


জানা গেছে, প্রতিদিনের মতো রিয়াজউদ্দিন সাভারে সিএন্ডবি বাসস্ট্যান্ডে লাইন ম্যানের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সন্ত্রাসী অটো চালক আহম্মেদ আলী হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে উপুর্যুপরি আঘাত করে রক্তাক্ত আহত করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাকে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসী আহম্মেদ আলী। 

পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় আহত বাক প্রতিবন্ধী রিয়াজের পিতা মোসলেম চৌকিদার বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেছেন।

 

সর্বাধিক পঠিত