বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
আশুলিয়ায় ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার!
daily-fulki

আশুলিয়ায় ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার!


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহাদৎ মোল্লা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


রোববার (১১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।


এরআগে শনিবার রাত সাড়ে ১১টারদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালায়ে তাকে আটক করা হয়।


আটককৃত শাহাদত হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কারপাশা এলাকার মৃত আবুল মোল্লার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বেরন তেঁতুলতলা এলাকায় থাকতেন বলে জানা যায়।


জানা যায়, বিগত সরকারের আমলে শাহাদাত মোল্লা ঢাকা জেলা উত্তর মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের পক্ষে বেশ সক্রিয় ছিলেন বলে জানা যায়।


ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহাদাত মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করে। পরে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রোববার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
 

সর্বাধিক পঠিত