বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
daily-fulki

সিংগাইরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টায় এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলাধীন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান এবং সিঙ্গাইর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।


যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিঙ্গাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ আব্দুল গফুর এবং সিঙ্গাইর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিঙ্গাইর উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ মনিরুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে।
 

সর্বাধিক পঠিত