বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
daily-fulki

সাভারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ জানুয়ারী) পৌরসভার ডগরমোড়া এলাকার মাতৃবাগান জামে মসজিদে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ মোল্লা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইউনুস খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, বিএনপি নেতা মুকুল, ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
এছাড়াও অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ কাকন, আসিকুল ইসলাম নয়ন, মডেল কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আলম, সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি শাহারিয়ার আহমেদ সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত