বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় শাস্তি
daily-fulki

সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় শাস্তি


স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটাকে কেন্দ্র করে সোমবার (৫ জানুয়ারী) দিনব্যাপী শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরআগে রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার সময় কেক কেটে রাত সাড়ে ১১টা ২০মি. তা ফেসবুকে পোস্ট করা হয়। 
এ ঘটনা মুহুর্তের মধ্যে ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে অভিযুক্ত ৭ জনের মধ্যে ২ জন পালিয়ে যায়। বাকী ৫ জনকে ইউভার্সিটির ক্যা¤পাসে সাধারণ শিক্ষার্থীরা তাদের চড়থাপ্পড় দিয়ে কান ধরে উঠবস করায় এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জিম্মায় তাদের হস্তান্তর করে বহিস্কারের দাবী জানান। 


অভিযুক্ত শিক্ষার্থীরা হলো-পার্থ হাওলাদার সিএসই-৬৩, তানভীর রহমান সিএসই-৬৩, সায়েম রহমান অ্যার্গিকালসার, দেবাশীষ অ্যার্গিকালসার ও নাঈমসহ ৭ জন। 


অপরদিকে এ খবর সোমবার পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্তদের বহিষ্কারসহ বিচারের দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিটি ইউার্সিটির প্রক্টর প্রফেসর আবু জাহেদ খানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি  গঠন করা হয়। যা আগামী ০৫ কার্যদিবসের একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 


এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বলেন- জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলকে আশুলিয়ায় নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এমন প্রেক্ষাপটে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিশ্ববিদ্যালয় নীতিমালা ও শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি চরম অবমাননা বলে মনে করেন। 


সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মীর আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে আমরা তাদের আজ (সোমবার) পরীক্ষা এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের পর প্রমাণিত হলে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে। 

 

সর্বাধিক পঠিত