বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত
daily-fulki

সাভারে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত


স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় রোববার (৪ জানুয়ারী) বিকেলে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৬৫)। তিনি সাভার পৌর এলাকার উত্তরপাড়ার মরহুম ময়নাল হোসেনের ছেলে। 


সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টারদিকে ঢাকামুখী লেন পার হয়ে আরিচামুখী লেনে যাওয়ার সময় মহাসড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন শিমুলতলা বাসস্ট্যান্ডে দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। 


সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, ময়নাতদন্ত শেষে রাতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 
 

সর্বাধিক পঠিত