মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ভোটের মাঠে বড় ধাক্কা: বিএনপির বিদ্রোহীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
daily-fulki

মানিকগঞ্জে ভোটের মাঠে বড় ধাক্কা: বিএনপির বিদ্রোহীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির একাধিক বিদ্রোহীসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।


জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নানের মনোনয়ন বাতিল হয়।


অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ওমরের মনোনয়ন বাতিল করা হয়েছে।


রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।


মনোনয়ন বাতিলের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন বাতিল ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 

সর্বাধিক পঠিত