মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে
daily-fulki

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের এ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত চিঠিতে বলা হয়েছে, হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ ৫০ হাজার টাকা জমাদান করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, হজ-২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে সেই যাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

সর্বাধিক পঠিত