মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে মহাসড়ক ব্যারিকেড দিয়ে যুবকের মোটরসাইকেল ছিনতাই
daily-fulki

ধামরাইয়ে মহাসড়ক ব্যারিকেড দিয়ে যুবকের মোটরসাইকেল ছিনতাই


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে উজ্জল হোসেন (২৫) নামে এক যুবকের মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাকে একটি হাইয়েচ গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে মোবাইল সেট ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। আজ (২১ ডিসেম্বর) রবিবার ভোর সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভায়াডুবি সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এঘটনায় গতকাল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   


ভুক্তভোগী উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদেগাওয়াইল গ্রামের উজ্জল হোসেন জানান, তিনি ধামরাইয়ের ঢুলিভিটায় একটি ওষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে রাতে দায়িত্ব পালন শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া ভায়াডুবি ব্রীজের পশ্চিমপাশের ঢালে পৌছলে একটি হাইয়েস গাড়ি তার গতিরোধ করে। এক পর্যায়ে গাড়িটিতে থাকা দুর্বৃত্তরা তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের একজন মোটরসাইকেল চালিয়ে নিয়ে যায়। আর তাকে গাড়ীর ভিতরে হাত-পা- চোখ মুখ বেধে মারপিট করা হয়। এক পর্যায়ে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইল কারখানার পশ্চিমপাশে ফেলে রেখে যায়। 


ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

সর্বাধিক পঠিত