বুধবার, 10 ডিসেম্বর 2025
MENU
#
আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, ময়মনসিংহে উদ্ধার|dailyfulki
daily-fulki

আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, ময়মনসিংহে উদ্ধার|dailyfulki


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা এলাকার ডিইপিজেডের সামনের রাস্তায় এঘটনা ঘটে। পুলিশ পরে সকাল ৮টায় ময়মনসিংহের বাইপাস এলাকা থেকে গরু বোঝাই ট্রাকটি উদ্ধার করতে পারলেও ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি।


জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে ৩০টি ছোট বড় গরু নিয়ে (ঝিনাইদহ-ট -১১-১৯০৯) ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেটের সামন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে গাড়ীর চালক হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরু বোঝাই ট্রাক নিয়ে চম্পট দেয়। ছিনতাইকারীরা বাইপাইল পল্লী বিদ্যুৎ হয়ে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে নিয়ে যায়। পথিমধ্যে চন্দ্রা মোড়ের কাছে চালক ও হেলপারসহ ৩ গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরু বোঝাই ট্রাকটি নিয়ে ছিনতাইকারিরা চম্পট দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের বাইপাস এলাকা থেকে গরু বোঝাই ট্রাকটি সকাল ৮টায় উদ্ধার করে। তবে ছিনতাইকারিদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে। 


এবিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরতে  অভিযান চলছে।


 

সর্বাধিক পঠিত