মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এক টানেই জালে উঠল ঝাঁকে ঝাঁকে ইলিশ, যত টাকায় বিক্রি | dailyfulki
daily-fulki

এক টানেই জালে উঠল ঝাঁকে ঝাঁকে ইলিশ, যত টাকায় বিক্রি | dailyfulki


স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি ট্রলার। ২৬ হাজার টাকা মন হিসেবে ২০০ মন ইলিশ বিক্রি হয় ৫২ লাখ টাকায়।

বুধবার (১৯ নভেম্বর ) সকালে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ নামের আড়তে এসব মাছ বিক্রির উদ্দেশ্যে উঠানো হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, এফবি রাইসা নামের মাছ ধরার ট্রলারটি গত ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলে নিয়ে সমুদ্রে ফিশিং করতে যায়। ১৭ নভেম্বর বিকালে গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়েছে। ৩-৪০০ গ্রামের মাছগুলো ২৬ হাজার টাকা মন হিসেবে মোট ৫২ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলারের মাঝি মাসুদ বলেন, ১৪ নভেম্বর আমরা মাছ ধরার জন্য সাগরে যাই। তিন-চার দিনে মাত্র ৪০০টি মাছ পাই। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে কিছু সময় অপেক্ষা করার পর জাল টান দিতে গিয়ে দেখি ইলিশ আর ইলিশ। ওই এক টানেই আনুমানিক প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়েছে।

ট্রলারের মালিক রুবেল বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।

আড়ৎদার মোস্তফা আলম বলেন, আমার আড়তে এই মাছ বিক্রি হয়েছে। কিছুদিন পূর্বে অন্য একটি ট্রলারের প্রায় ১৫০ মন মাছ বিক্রি করি। জেলেরা মাছ পাচ্ছে শুনে খুব খুশি লাগছে। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আমরা খুশি। সরকার কাঠের অবৈধ ট্রলিং বন্ধে কাজ করেছে যার জন্য জেলেরা এত বেশি মাছ পাওয়া শুরু করেছে।

 

সর্বাধিক পঠিত