মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত | dailyfulki
daily-fulki

আশুলিয়ায় বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত | dailyfulki


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের পিছনে বসে থাকা এক পরিচ্ছন্নতা কর্মী নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ দূর্ঘটন ঘটে।


নিহত আনিসুর রহমান (৪১) নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শেরপুর এলাকার মৃত চরিমের ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে জেএবি লিমিটেড কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাইলের দিকে থেকে আসা একটি ভ্যানের পিছনে নবীনবরণ নামের একটি যাত্রীবাহী বাস নবীনগরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের পিছনে বসে থাকা আনিসুর রহমান ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে।


পরে স্থানীয়রা বাসটি ধাওয়া দিলে বাসের চালক দ্রুত গতিতে বাস চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদুর না যেতেই বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠিয়ে দেয় এবং চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইমলাম জানান, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

সর্বাধিক পঠিত