মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | dailyfulki
daily-fulki

আশুলিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | dailyfulki


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় দুই সাংবাদিকদের নামে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাভার ও আশুলিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।


বুধবার (৫ই নভেম্বর) বেলা সাড়ে ১১টাযর দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে সহযোগীতা করেছেন আওয়ামীলীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার ।


বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ইতিপূর্বেও আরো দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ভাংচুরের মামলা নেন এই ওসি। 


মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। 


এর আগে গত ২ই নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’ এর সাভার প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলাম এবং সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ের করেন।

 

সর্বাধিক পঠিত